ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের

প্রকাশ : ২৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের পক্ষ থেকে কোনো পূর্বপরিকল্পিত বৈঠকের কথা অস্বীকার করা হলেও কাতারের রাজধানী দোহায় আগামী মঙ্গলবার (৩০ জুন) তেহরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ জানানোর পরই এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং মঙ্গলবার দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের আগেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ‘টেকনিক্যাল দলের’ বৈঠকের পরিকল্পনা নেই।

দুই দেশের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বক্তব্যের ফলে সম্ভাব্য এ বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। কূটনৈতিক মহলে দোহার সম্ভাব্য বৈঠক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

বিষয় : ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আর টি এন নিউজ ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ইরানের পক্ষ থেকে কোনো পূর্বপরিকল্পিত বৈঠকের কথা অস্বীকার করা হলেও কাতারের রাজধানী দোহায় আগামী মঙ্গলবার (৩০ জুন) তেহরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ জানানোর পরই এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং মঙ্গলবার দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের আগেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ‘টেকনিক্যাল দলের’ বৈঠকের পরিকল্পনা নেই।

দুই দেশের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বক্তব্যের ফলে সম্ভাব্য এ বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। কূটনৈতিক মহলে দোহার সম্ভাব্য বৈঠক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আর টি এন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x