ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে বড় পরিবর্তন আর্জেন্টিনার

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে বড় পরিবর্তন আর্জেন্টিনার

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে বড় পরিবর্তন আর্জেন্টিনার

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে গ্রুপ ‘জে’-এর এই ম্যাচ।

তবে আর্জেন্টিনার জন্য ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিক। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তাই নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের সদস্যদের পরখ করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, অধিনায়ক লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না। নকআউট পর্বের কথা বিবেচনা করে তাঁকে বিশ্রামে রাখা হচ্ছে। তবে প্রয়োজনে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আজও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন।

রক্ষণভাগে আজ চমক হিসেবে একাদশে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তাঁর সঙ্গে ডিফেন্সের বাকি তিন পজিশনে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে চলতি বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভান্নি লো সেলসোর। তাঁর সঙ্গে একাদশে ফিরছেন এক্সেকিয়েল পালাসিওস। এ ছাড়া লিয়ান্দ্রো পারেদেস ও তরুণ নিকোলাস পাজও থাকছেন শুরুর একাদশে। মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সংযোগ তৈরির দায়িত্ব থাকছে নিকোলাস পাজের কাঁধে।

আক্রমণভাগে আজ একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো; নিকোলাস পাজ; হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

বিষয় : লিওনেল মেসি আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জর্ডান

আর টি এন নিউজ ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে বড় পরিবর্তন আর্জেন্টিনার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x