ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু
রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবানের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বিষয় : রাজধানী মৃত্যু কাঁটাবন আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণ

RTN News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবানের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x