ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু
কাঁটাবনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবানে ১৪ তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভবনটির ১২ তলায় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও আব্দুস সালাম (১৯)। অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, জনিকে National Institute of Burn and Plastic Surgery-এ এবং আব্দুস সালামকে Dhaka Medical College Hospital-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটির ভেতরে আর কেউ আটকা নেই। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জয় আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিষয় : রাজধানী মৃত্যু আগুন

RTN News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x