ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ব্রাজিল, ফিরছেন নেইমার

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ব্রাজিল, ফিরছেন নেইমার

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরার মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানের অভিষেক হতে পারে বলে জানা গেছে।

আজকের ম্যাচ দিয়েই চলতি বিশ্বকাপে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ম্যাচ-ফিট না হওয়ায় তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

ব্রাজিল শিবিরে আরেকটি উদ্বেগের বিষয় হলো কার্ড-ঝুঁকি। দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ও ডগলাস সান্তোস আজ হলুদ কার্ড দেখলে পরবর্তী রাউন্ড অব ৩২-এর ম্যাচে খেলতে পারবেন না।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাই। দর্শকদের একটি দারুণ ম্যাচ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। কার্ডের বিষয়টি মাথায় রেখে দল সাজানোর কোনো পরিকল্পনা নেই।’

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: আনগুস গুন (গোলরক্ষক), ন্যাথান প্যাটারসন, গ্রান্ট হ্যানলে, জ্যাক হ্যান্ড্রি, অ্যান্ডি রবার্টসন, বেন গ্যানন-ডোয়াক, স্কট ম্যাকটোমিনে, লুইস ফার্গুসন, রায়ান ক্রিস্টি, জন ম্যাকগিন ও চে অ্যাডামস।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬

RTN News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ব্রাজিল, ফিরছেন নেইমার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x