ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
RTN News

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাতের মৃত্যু, আত্মহত্যার প্ররোচনার মামলায় মেডিকেল শিক্ষার্থী গ্রেফতার

 নগরের পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহারিয়ার আহমেদ সাকিনকে আটক করেছে পুলিশ। পরে তাঁর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রংপুর মহানগরীর খলিফাপাড়ায়। তাঁর মায়ের নাম আফসানা পারভীন রিনা। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেলের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, নুজসাত অভিযুক্ত সাকিনের কাছে প্রাইভেট পড়তেন। এ বিষয়ে সাকিন বলেন, 'সে আমার কাছে তিন মাস আগে প্রাইভেট পড়েছিল। সে আমাকে পছন্দ করত, সেটি আমি জানতাম। এ কারণে তাকে অন্য ব্যাচে নিয়েছিলাম।'

RTN News

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাতের মৃত্যু, আত্মহত্যার প্ররোচনার মামলায় মেডিকেল শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x