ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

কোচিংয়ে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশ : ২১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কোচিংয়ে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় কোচিং সেন্টারে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৭ জুন উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতেন। কিশোরী তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার দিন সকাল ৮টার দিকে কিশোরী কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা ইয়াছিন তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি নির্জন মুরগির খামারে নিয়ে যান।

সেখানে তিনি কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার রাতে অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিষয় : চট্টগ্রাম

আর টি এন নিউজ ২৪

রোববার, ২১ জুন ২০২৬

কোচিংয়ে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x