ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

শিশুর জায়হান হত্যার ঘটনায় চট্টগ্রামে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিশুর জায়হান হত্যার ঘটনায় চট্টগ্রামে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর
ইনসেটে শিশু জায়হানের পুরনো ছবি

জায়হান হত্যা: অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর, এলাকায় উত্তেজনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় সাত বছরের শিশু জায়হান হত্যা মামলার অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলা ও ভাঙচুরে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জায়হান (৭)। নিখোঁজের পর শিশুটির শয়নকক্ষ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। সেখানে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

চিরকুটের সূত্র ধরে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটিয়া থানা পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার ভোরে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়ির পেছনের একটি ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় জায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, শিশুটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাদিয়া আক্তার নিহা (১৯), তার বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুর মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “জায়হান হত্যা মামলার আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত অনুমতি দিলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

তিনি আরও বলেন, হামলা ও ভাঙচুরে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : পুলিশ চট্টগ্রাম হত্যা

আর টি এন নিউজ ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

শিশুর জায়হান হত্যার ঘটনায় চট্টগ্রামে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x