ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

বিকল ফিশিং বোটে সমুদ্রে ভাসছিল ৪ জেলে, ‍উদ্ধারে কোস্টগার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিকল ফিশিং বোটে সমুদ্রে ভাসছিল ৪ জেলে, ‍উদ্ধারে কোস্টগার্ড
উদ্ধার হওয়া চার জেলে

গভীর সমুদ্রে দুই দিন ভাসমান ফিশিং বোট, চার জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার বিকেলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চার জেলেকে নিয়ে একটি ফিশিং বোট সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সাগরে ভাসতে থাকে।

পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা। খবর পেয়ে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সব সময় প্রস্তুত রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিষয় : কক্সবাজার কোস্টগার্ড জেলে

আর টি এন নিউজ ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

বিকল ফিশিং বোটে সমুদ্রে ভাসছিল ৪ জেলে, ‍উদ্ধারে কোস্টগার্ড

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x