ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

সীমান্তে উত্তেজনা: পুশইন ব্যর্থ, গুলিতে আহত ২; কাঁটাতারের বেড়া ঠেকালো বিজিবি

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীমান্তে উত্তেজনা: পুশইন ব্যর্থ, গুলিতে আহত ২; কাঁটাতারের বেড়া ঠেকালো বিজিবি

সীমান্তে উত্তেজনা: পুশইন ব্যর্থ, গুলিতে আহত ২; কাঁটাতারের বেড়া ঠেকালো বিজিবি

বাংলাদেশ সীমান্তে একের পর এক ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বেনাপোলে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ উঠেছে। একই সময়ে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় বন্ধ করতে হয়েছে বিএসএফকে।

বেনাপোলে পুশইনের চেষ্টা ব্যর্থ

বেনাপোলের সাদীপুর সীমান্তে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে শূন্যরেখায় জড়ো করা ১০-১২ জনকে বুধবার ভোরে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকালে ড্রোন উড়িয়ে তাদের উপস্থিতি দেখতে পায়নি বিজিবি।

এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় কয়েকটি ট্রাকে দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। পরে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা পিছু হটে।

বিজিবি যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।

সাতক্ষীরা সীমান্তে গুলিতে আহত ২

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. শাহীন ও মহিউদ্দিন। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনদের দাবি, ভারতে রাজমিস্ত্রির কাজ শেষে দেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল ও ঘটনার বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

জয়পুরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি সেখানে গিয়ে বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আপাতত বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএসএফ। স্থানীয় বিজিবি সূত্রও সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয় : বিএসএফ

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

সীমান্তে উত্তেজনা: পুশইন ব্যর্থ, গুলিতে আহত ২; কাঁটাতারের বেড়া ঠেকালো বিজিবি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x