ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকায় নিজ বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুল হক (৩৫) রাঙামাটি সদর ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি তিনতলা ভবনের ভাড়া বাসায় স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন সাজেদুল হক। গভীর রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার স্ত্রী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : মরদেহ উদ্ধার

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x