ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

১১ জনকে আহত করা ‘পাগলা’ মহিষ জবাই, মাংস বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১ জনকে আহত করা একটি ‘পাগলা’ মহিষ জবাই করে মাংস বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় মহিষটির মালিক থানায় অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামার থেকে একটি মহিষ নিখোঁজ হয়। রোববার সেটি উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে গিয়ে শিশুসহ অন্তত ১১ জনকে আক্রমণ করে আহত করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা মহিষটিকে আটক করে জবাই করেন। পরে মাংস বিক্রি করে সেই অর্থ মালিককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এতে রাজি হননি মহিষের মালিক আলী আকবর। তিনি অভিযোগ করেন, তাকে না জানিয়েই মহিষটি জবাই করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

বিষয় : মহিষ

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

১১ জনকে আহত করা ‘পাগলা’ মহিষ জবাই, মাংস বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x