ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

সাত জেলায় পৃথক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-ছেলেও

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাত জেলায় পৃথক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-ছেলেও
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার ও রোববার রাতে চট্টগ্রাম, নাটোর, জয়পুরহাট, যশোর, নোয়াখালী, গাইবান্ধা ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে শাহজাহান (৪৫) ও তার ছেলে আরিফ (২২) নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। একই উপজেলায় পৃথক ঘটনায় বাসচাপায় রবি (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা মামাতো-ফুপাতো তিন ভাই মুক্তার হোসেন হীরা (২৬), সাইফুল ইসলাম (২৬) ও জীবন (১৮) নিহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে এক নারী প্রাণ হারান।

জয়পুরহাটের ক্ষেতলালে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুলাভাই ইমন সরকার (২৮) ও তার শ্যালক ফেরদৌস (১২) নিহত হন।

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে রাকিব হোসেন (২৭) ও মেহেদী হাসান জনি (২৩) নামে দুই বন্ধু নিহত হন।

নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৭) নামে এক বাস হেলপার প্রাণ হারান।

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী মোহাম্মদ নোমান ইলাহি (৩৪) ও বীর বাহাদুর ইসলাম (৩৫) নিহত হন।

অন্যদিকে, গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

একদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় স্বজন হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা-২০২৬

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

সাত জেলায় পৃথক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-ছেলেও

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x