ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

মোহাম্মদপুরে চাপাতির মুখে বাসার ফটকে দুই নারীকে জিম্মি করে ছিনতাই

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহাম্মদপুরে চাপাতির মুখে বাসার ফটকে দুই নারীকে জিম্মি করে ছিনতাই
মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হন দুই নারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে দুই নারীকে চাপাতি দেখিয়ে জিম্মি করে লাগেজ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় পরনে লুঙ্গি ও কালো গেঞ্জি পরা এক ব্যক্তি হাতে চাপাতি নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল। তারা ভয়ভীতি দেখিয়ে দুই নারীর লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। সেখান থেকে রিকশাযোগে বাসায় যাওয়ার পর বাসার সামনেই তারা ছিনতাইয়ের শিকার হন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে চাপাতির মুখে বাসার ফটকে দুই নারীকে জিম্মি করে ছিনতাই

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x