ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

ধূমপানের নেশা ছাড়বেন কীভাবে? জেনে নিন কার্যকর উপায়

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধূমপানের নেশা ছাড়বেন কীভাবে? জেনে নিন কার্যকর উপায়
প্রতীকী ছবি

আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’। দিবসটি উপলক্ষে ধূমপান ছাড়তে বিশেষজ্ঞদের পরামর্শে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো।

বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ ধূমপান। চিকিৎসকদের মতে, তামাকজাত পণ্য ব্যবহারের ফলে হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতা এবং বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও রক্তনালিজনিত নানা সমস্যার সঙ্গেও ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হলে জীবনযাপনে ধীরে ধীরে পরিবর্তন আনা প্রয়োজন। একদিনে পুরোপুরি ছেড়ে দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে সিগারেটের পরিমাণ কমিয়ে আনা অনেকের জন্য বেশি কার্যকর হতে পারে।

ধূমপান ছাড়তে চার কার্যকর উপায়

চকলেট ও চুইংগামের সহায়তা ধূমপানের তীব্র ইচ্ছা দেখা দিলে চকলেট বা চুইংগাম খাওয়া মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে সাহায্য করে। এতে ধূমপানের আকাঙ্ক্ষা কিছুটা কমতে পারে।

চা-কফি ও অন্যান্য পানীয় নিয়ন্ত্রণ অনেকের ক্ষেত্রে চা, কফি বা মদ্যপানের সঙ্গে ধূমপানের অভ্যাস জড়িয়ে থাকে। তাই এসব পানীয় কমিয়ে দিলে বা এড়িয়ে চললে ধূমপানের প্রবণতাও হ্রাস পেতে পারে।

মানসিক সহায়তা গ্রহণ ধূমপান ছাড়ার পথে মানসিক চাপ একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কাউন্সেলিং, গ্রুপ থেরাপি বা পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার প্রয়োজনে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা অন্যান্য ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে এসব ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, ধূমপান ছাড়ার পর আবার এই অভ্যাসে ফিরে গেলে স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে। তাই সিদ্ধান্তে অটল থাকা, নিয়মিত শরীরচর্চা করা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ইতিবাচক কাজে নিজেকে ব্যস্ত রাখা ধূমপানমুক্ত জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিষয় : লাইফস্টাইল সিগারেট

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

ধূমপানের নেশা ছাড়বেন কীভাবে? জেনে নিন কার্যকর উপায়

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x