ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ‘ইরানে হামলা না হলে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যেত’

প্রকাশ : ৩১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ‘ইরানে হামলা না হলে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যেত’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালানো হলে দেশটি ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ ছিল “চরম বোকামি” এবং সেখানে যাওয়া উচিত হয়নি। একই সঙ্গে তিনি ইরান নীতির সমালোচনা করে বলেন, “ইরানেও আমাদের থাকা উচিত ছিল না, তবে তাদের পারমাণবিক সক্ষমতা রয়েছে।”

ট্রাম্প আরও দাবি করেন, ওই হামলা না হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারত এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেনি, কারণ তারা তুলনামূলকভাবে “মধ্যপন্থী” ভূমিকা রাখে। তবে নেতৃত্ব পর্যায়ের কিছু ব্যক্তিকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যুদ্ধনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠন করতে পারে না,”—এই কারণেই ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয় : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ইরাক ইরানে হামলা

আর টি এন নিউজ ২৪

রোববার, ৩১ মে ২০২৬

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ‘ইরানে হামলা না হলে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যেত’

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালানো হলে দেশটি ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ ছিল “চরম বোকামি” এবং সেখানে যাওয়া উচিত হয়নি। একই সঙ্গে তিনি ইরান নীতির সমালোচনা করে বলেন, “ইরানেও আমাদের থাকা উচিত ছিল না, তবে তাদের পারমাণবিক সক্ষমতা রয়েছে।”

ট্রাম্প আরও দাবি করেন, ওই হামলা না হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারত এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেনি, কারণ তারা তুলনামূলকভাবে “মধ্যপন্থী” ভূমিকা রাখে। তবে নেতৃত্ব পর্যায়ের কিছু ব্যক্তিকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যুদ্ধনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠন করতে পারে না,”—এই কারণেই ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর টি এন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x