ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

যৌতুকের জন্য গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার

প্রকাশ : ২৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যৌতুকের জন্য গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
ভুক্তভোগী গৃহবধূ (ডানে গ্রেপ্তার দুজন)।

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

যা ঘটেছিল

ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন জানান, বিয়ের পর থেকেই স্বামী ও ননদ যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তার বাবা দেড় লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। আবারও টাকা দাবি করা হলে তা দিতে না পারায় গত রোববার সকালে স্বামী তাকে মারধর করেন এবং ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেন।

মামলা ও গ্রেপ্তার

ঘটনার পর পরিবার তানিয়াকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাতেই মামলা দায়ের করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার নারী নির্যাতন গৃহবধূ পাবনা স্বামী-স্ত্রী

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যৌতুকের জন্য গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

যা ঘটেছিল

ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন জানান, বিয়ের পর থেকেই স্বামী ও ননদ যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তার বাবা দেড় লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। আবারও টাকা দাবি করা হলে তা দিতে না পারায় গত রোববার সকালে স্বামী তাকে মারধর করেন এবং ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেন।

মামলা ও গ্রেপ্তার

ঘটনার পর পরিবার তানিয়াকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাতেই মামলা দায়ের করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x