ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

'ডন থ্রি' বিবাদ মেটাতে মাঠে নামলেন সালমান খান

প্রকাশ : ২৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

'ডন থ্রি' বিবাদ মেটাতে মাঠে নামলেন সালমান খান
ফারহান আখতার, সালমান খান ও রণবীর সিং। ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি 'ডন থ্রি' নিয়ে ফারহান আখতার ও রণবীর সিংয়ের বিবাদ এখন তুঙ্গে। এই জটিলতা নিরসনে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছেন সালমান খান।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সালমান নিজে উদ্যোগী হয়ে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। ফারহানকে বুঝিয়েছেন, সৃজনশীল মতভেদ ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। পাশাপাশি রণবীরের বক্তব্যও মনোযোগ দিয়ে শুনেছেন।

কীভাবে শুরু এই বিবাদ?

২০২৩ সালে এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীর সিংকে নতুন 'ডন' হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। সব প্রস্তুতি চূড়ান্ত, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে হঠাৎ প্রজেক্ট ছেড়ে দেন রণবীর। এতে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতি হয়। ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ নেন ফারহান, ভাঙে বছরের পর বছরের বন্ধুত্ব।

আগেও চেষ্টা হয়েছিল

গত ফেব্রুয়ারিতে আমির খানের বাংলোয় হাই-প্রোফাইল বৈঠক হয়েছিল। উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালাসহ শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়াও একাধিকবার সমাধানের চেষ্টা করেছে। কিন্তু কোনো উদ্যোগই কাজে আসেনি।

নিষেধাজ্ঞায় চাপ বাড়ল

সম্প্রতি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করে। বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও আলোচনায় না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। এই নিষেধাজ্ঞার পরেই সালমান খান মধ্যস্থতায় নামেন।

সূত্র জানাচ্ছে, দুই পক্ষই সালমানের পরামর্শকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানের পথ খোঁজা হচ্ছে।

বিষয় : সিনেমা বলিউড বিনোদন সালমান খান

আর টি এন নিউজ ২৪

রোববার, ৩১ মে ২০২৬

'ডন থ্রি' বিবাদ মেটাতে মাঠে নামলেন সালমান খান

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x