ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস রিজভীর

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস রিজভীর
অ্যাড. রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

ঈদুল আজহার দিন রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব।”

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রামিসার পরিবারের খোঁজ নিতে পল্লবীর বাসায় যান রুহুল কবির রিজভী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান তিনি।

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মেয়েকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। এ সময় তাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের খোঁজ নিতে এসেছেন তিনি।

তিনি আরও বলেন, “হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এছাড়া রামিসার বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও নেওয়া হয়েছে। আমরা সবাই তাদের পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।”

এ সময় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস রিজভীর

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x