ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, উত্তেজনা নতুন মাত্রায়

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, উত্তেজনা নতুন মাত্রায়
ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের ব্যবধানে এটি দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বান্দার আব্বাসে অবস্থিত একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ওই কেন্দ্র থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। একই সঙ্গে হরমুজ প্রণালীর আশপাশে হুমকি হিসেবে চিহ্নিত চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বান্দার আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।

এর আগে গত মঙ্গলবারও দক্ষিণ ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ফলে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘ তিন মাসের সংঘাত বন্ধে যখন কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক সেই সময় এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে বুধবার মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনায় বসেছে।” তিনি আরও জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন তার যুদ্ধ কৌশলে কোনো প্রভাব ফেলবে না।

ট্রাম্প বলেন, “হয়তো আমাদের ফিরে গিয়ে এটি শেষ করতে হবে, আবার হয়তো করতে হবে না।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ।

তথ্যসূত্র: বিবিসি

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, উত্তেজনা নতুন মাত্রায়

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x