ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমেছে

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমেছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমেছে

অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের কারণে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধান ২০১৮ সালের পর সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার আঞ্চলিক নেতাদের কার্যকারিতার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ওপরে রয়েছেন কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধানকে বোঝানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।

কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রভাব বাড়ছে ভারতের

কিছুটা কমলেও কূটনৈতিক প্রভাব এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ক্ষেত্র। যেখানে এশিয়ার অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।

প্রতিরক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক প্রভাবও এশিয়ায় ভারতের অবস্থান শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে।

এ ছাড়া ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রে উন্নতির কারণে দেশটির এ অগ্রগতি হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক ও এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

ভারতের অর্থনীতি ও নেতৃত্ব নিয়ে কিছু উদ্বেগ

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কেও আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলক কম থাকাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

তথ্যসূত্র: এনডিটিভি

বিষয় : চীন ভারত নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়া

RTN News

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমেছে

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x