ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান, ভুল স্বীকারের দাবি আরাঘচির

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান, ভুল স্বীকারের দাবি আরাঘচির

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান, ভুল স্বীকারের দাবি আরাঘচির

যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল স্বীকার করে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তা না হলে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ওয়াশিংটনকে ইরানের যৌক্তিক ও আইনসম্মত দাবিগুলো মেনে নিতে হবে। অন্যথায় হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আরাঘচি। তিনি জানান, ইরান আত্মরক্ষার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ অবৈধ। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। যুক্তিনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। পরে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের জন্য প্রণালিটি খুলতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও প্রণালি বন্ধ করে দেয় ইরান। আঞ্চলিক নৌ চলাচলে মার্কিন হস্তক্ষেপ বন্ধসহ কয়েকটি পূর্বশর্ত পূরণ হলেই প্রণালিটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

বিষয় : ভুল স্বীকার প্রতিশ্রুতি না মানলে সংকট কাটবে না আরাঘচি

RTN News

রোববার, ২২ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান, ভুল স্বীকারের দাবি আরাঘচির

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান, ভুল স্বীকারের দাবি আরাঘচির

যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল স্বীকার করে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তা না হলে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ওয়াশিংটনকে ইরানের যৌক্তিক ও আইনসম্মত দাবিগুলো মেনে নিতে হবে। অন্যথায় হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আরাঘচি। তিনি জানান, ইরান আত্মরক্ষার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ অবৈধ। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। যুক্তিনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। পরে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের জন্য প্রণালিটি খুলতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও প্রণালি বন্ধ করে দেয় ইরান। আঞ্চলিক নৌ চলাচলে মার্কিন হস্তক্ষেপ বন্ধসহ কয়েকটি পূর্বশর্ত পূরণ হলেই প্রণালিটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x