এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়, হারল সেল্তা
রিয়াল মাদ্রিদ ২–১ সেল্তা ভিগো
শেষ মুহূর্তের নাটকীয়তায় সেল্তা ভিগোকে হারিয়ে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি নামা কার্লোস এস্পির ৮৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোস।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। এর আগে ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচে সমতা ফেরাতে দুর্দান্ত গোল করেন জুড বেলিংহাম। এরপর জয়ের নায়ক হয়ে ওঠেন কার্লোস এস্পি।
ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত বাঁকানো ক্রসে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এস্পির হেড ঠেকিয়ে দেন সেল্তা গোলরক্ষক রাদু। তবে ফিরতি বল জালে পাঠিয়ে ৮৫ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন এই বদলি ফরোয়ার্ড।
শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ।
বিস্তারিত আসছে...