ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বারহাট্টায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ে আগুন

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির একটি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৫ নম্বর চিরাম ইউনিয়নের বামনগাঁও এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। ওই কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক ৩টার দিকে দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় চিরাম ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এ আগুন লাগিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, ‘রাতের আঁধারে আওয়ামী দুষ্কৃতকারীরা এ আগুন লাগিয়েছে। আমরা উপজেলা বিএনপি সার্বক্ষণিক মাঠে রয়েছি। আমরা তাদের প্রতিহত করব।’

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ বা জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : বিএনপি

RTN News

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x