ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
RTN News

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প?

পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক হুমকি নির্মূলের দাবি করতে পারেন ট্রাম্প

ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক হুমকি নির্মূলের ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে রাজনৈতিকভাবে চাপে থাকা ট্রাম্প নিজের অজনপ্রিয় সামরিক অভিযান শেষ করার একটি সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্তমানে ইরান ইস্যুতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন শক্তির বড় পরীক্ষার মুখে রয়েছেন ট্রাম্প। চলমান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের এমন একটি পরিণতি খুঁজছেন ট্রাম্প, যেটিকে তিনি নিজেদের বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন।

গত ৯ নভেম্বর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুদ্ধের পরিস্থিতি ‘স্থিতাবস্থায়’ রাখতে চান। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। ট্রাম্প একাধিকবার এই পর্বতে হামলার হুমকি দিয়েছেন। গত অক্টোবরেও তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুত এটি ধ্বংস করতে সক্ষম। তবে হামলা চালিয়ে বাস্তবে কতটা সফল হওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের প্রায় এক মাইল দক্ষিণে অবস্থিত ১ হাজার ৬০০ মিটার উঁচু কুহ-ই কোলাং গাজ লা পর্বতটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত। বিশেষজ্ঞদের ধারণা, পর্বতটির গভীরে একটি পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে ইরান। এটি মাটির প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে অবস্থিত বলে ধারণা করা হয়। ফলে ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনার তুলনায় এটি ধ্বংস করা অনেক বেশি কঠিন।

২০২০ সালে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণের পর পিকঅ্যাক্স মাউন্টেনে নতুন কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের ২ জুলাই নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সংযোজন করা হতো। পরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান জানান, ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপের বিকল্প স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের গভীরে নির্মাণ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ, সেখানে এমন সেন্ট্রিফিউজ স্থাপন করা হতে পারে, যেগুলো অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও এই ভূগর্ভস্থ কমপ্লেক্সে পরিচালিত হতে পারে।

ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইতিমধ্যে এসব সুড়ঙ্গে সেন্ট্রিফিউজ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নিয়েছে। আগের হামলায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ উৎপাদনব্যবস্থা পুনর্গঠনের নিরাপদ কেন্দ্র হিসেবেও স্থাপনাটি ব্যবহৃত হতে পারে।

তবে সেখানে প্রকৃতপক্ষে কী ধরনের সরঞ্জাম রয়েছে কিংবা স্থাপনাটি কতটা কার্যকর অবস্থায় আছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপগ্রহ চিত্রে নির্মাণকাজ অব্যাহত থাকার পাশাপাশি অত্যন্ত সুরক্ষিত প্রবেশপথের অস্তিত্ব দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গত সেপ্টেম্বরের এক মূল্যায়নে বলা হয়েছে, ২০২৬ সালে সেখানে কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সেন্ট্রিফিউজ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা।

স্থাপনাটিতে হামলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর ভৌগোলিক অবস্থান ও পাহাড়ের শক্ত পাথুরে গঠন। ধারণা করা হচ্ছে, ঘন গ্রানাইট পাথরের নিচে ৮০ থেকে ১০০ মিটার গভীরে এটি নির্মিত হয়েছে। ফলে প্রচলিত বোমা দিয়ে স্থাপনাটির ভেতরে পৌঁছানো কঠিন হতে পারে।

২০২৫ সালের জুনে ফোরদো ও নাতাঞ্জে হামলার সময় যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বাঙ্কার-বাস্টার বোমা জিবিইউ-৫৭ ব্যবহার করা হয়েছিল। কিন্তু পিকঅ্যাক্স মাউন্টেনের ক্ষেত্রে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, মাটি ভেদ করার সক্ষমতা জানা থাকলেও ঘন পাথরের স্তর ভেদ করে এর কার্যকারিতা কতটা হবে, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমানই বর্তমানে এই বোমা বহনে সক্ষম একমাত্র সচল যুদ্ধবিমান।

এমন পরিস্থিতিতে স্থাপনাটির গভীরে আঘাত হানার পরিবর্তে এর প্রবেশপথ ও বাইরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এতে ভেতরের কার্যক্রম এবং যাতায়াত ব্যাহত হতে পারে। বারবার হামলা চালানো হলে মেরামতের কাজও কঠিন হয়ে উঠবে। তবে ভূগর্ভে থাকা গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো অক্ষত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এখানেই তৈরি হতে পারে বড় অনিশ্চয়তা। হামলার পর উপগ্রহ চিত্রে প্রবেশপথ ধসে পড়া বা বাইরের অবকাঠামো ধ্বংস হওয়ার দৃশ্য দেখা গেলেও গভীর ভূগর্ভে কী ঘটেছে, তা নিশ্চিত করা কঠিন হবে। ফলে ট্রাম্প সামরিক অভিযানকে সফল ঘোষণা করলেও ইরানের পারমাণবিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নাও হতে পারে।

রাজনৈতিকভাবে এই হামলা ট্রাম্পের জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সুযোগ তৈরি করতে পারে। তিনি দাবি করতে পারবেন, ইরানের অবশিষ্ট পারমাণবিক হুমকি নির্মূল করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ করার পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন তিনি।

ইরানের জন্যও পরিস্থিতিটি ভিন্নভাবে বিবেচনার সুযোগ তৈরি করতে পারে। দেশটি যদি ট্রাম্পকে বিজয় ঘোষণার সুযোগ দিয়ে পাল্টা হামলা থেকে বিরত থাকে, তাহলে সংঘাতের অবসান ঘটতে পারে। ট্রাম্প প্রশাসন এমন একটি সমঝোতার অনুরোধ জানিয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়ে যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে।

অন্যদিকে, ভূগর্ভস্থ স্থাপনার সরঞ্জাম অক্ষত থাকলে ইরান নিজেদের পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে পারে। আর ট্রাম্প যদি কেবল দৃশ্যমান ক্ষয়ক্ষতিকেই বিজয়ের প্রমাণ হিসেবে তুলে ধরে যুদ্ধ শেষ করেন, তাহলে উভয় পক্ষই নিজেদের মতো করে সাফল্যের দাবি করতে পারবে। তবে ইরান পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, এমন দাবির পক্ষে শক্ত প্রমাণ নেই। সংঘাত শুরুর বহু আগেই স্থাপনাটির নির্মাণকাজ শুরু হয়েছিল।

তবে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে চলমান সংকটের সমাধান হবে না। বরং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে উভয় পক্ষের ভুল হিসাব-নিকাশ থেকে। ট্রাম্প মনে করতে পারেন, সীমিত হামলার মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটবে। অন্যদিকে নিজেদের বিশ্বাসযোগ্যতা রক্ষায় ইরান পাল্টা আক্রমণকে অপরিহার্য মনে করতে পারে।

সব মিলিয়ে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা ট্রাম্পকে রাজনৈতিকভাবে বিজয় ঘোষণার সুযোগ দিলেও ইরানের প্রকৃত পারমাণবিক সক্ষমতার ওপর এর প্রভাব কতটা পড়বে, তা অনিশ্চিতই থেকে যেতে পারে।

সূত্র: এশিয়া টাইমস

বিষয় : ট্রাম্প

RTN News

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প?

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x