সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে তিন দলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
বুধবার বিকেলে শহরের ভাসানী মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়।
এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।