ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
RTN News

ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র? আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র? আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র? আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী তেহরান।

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’ তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতি অর্জন করেছে। তবে আলোচনার অগ্রগতির বিষয়বস্তু কিংবা সম্ভাব্য চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করতে নারাজ ট্রাম্প। তাঁর দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে দুই পরিস্থিতির মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। তাঁর দাবি, গত সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য নিহত হননি।

তবে ইরানের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ইরান নতুন করে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, যা যুক্তরাষ্ট্রের বাহিনী মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দেয়।

তিনি বলেন, ‘তারা (ইরান) ছোটখাটো একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’ তবে হামলাটি কখন এবং কোথায় চালানো হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

এ ছাড়া ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এসব দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য, পরিসংখ্যান বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প।

তথ্যসূত্র: আল জাজিরা

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান ডোনাল্ড ট্রাম্প

RTN News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র? আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x