ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
RTN News

নির্বাচনের ফল পাল্টাতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নির্বাচনের ফল পাল্টাতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি : সংগৃহীত

নির্বাচনের ফল পাল্টাতে শিন বেতকে ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার নির্বাচনের ফল পাল্টে দিতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও বিশ্লেষকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি ভোটারদের ভোট নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটির প্রধান ডেভিড জিনির নেতৃত্বে এ তদন্ত চলছে। নির্বাচনে জালিয়াতি, ঘুষ এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সমালোচকদের দাবি, নির্বাচনে ফিলিস্তিনিপন্থী রাজনৈতিক দল রা'আম ও জয়েন্ট লিস্টের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই এ তদন্ত শুরু হয়েছে। দল দুটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেই নেতানিয়াহু এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে থাকা সরকারের অনুগত ব্যক্তিদের সহযোগিতায় নেতানিয়াহু গণতন্ত্র ধ্বংস এবং নির্বাচনের ফল চুরি করার চেষ্টা করছেন।

বিষয় : নেতানিয়াহু ইহুদি হারামজাদা শয়তান

RTN News

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নির্বাচনের ফল পাল্টাতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x