ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
RTN News

ইসরায়েলগামী বিমানে পাইলটের হামলা, গ্রেপ্তার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলগামী বিমানে পাইলটের হামলা, গ্রেপ্তার দাবি নেতানিয়াহুরসংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বুধবার দেওয়া এক বিশেষ বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর সময় বিমানের এক পাইলট অন্য পাইলটের ওপর হামলা চালান। একই সময়ে বিমানটির নিয়ন্ত্রণব্যবস্থা নষ্ট করে সেটিকে ভূপাতিত করার চেষ্টাও করা হয় বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়েছে।নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে বিমানে থাকা এক যাত্রী ও একজন ক্রু ককপিটে প্রবেশ করেন। সেখানে তাঁরা হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে আরেকজন এয়ার ক্রু ককপিটে গিয়ে বিমানের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন।ঘটনার পর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।তিনি আরও জানান, অভিযুক্ত পাইলটকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনার পেছনের কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত ও অভিযুক্ত পাইলটের উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

ইসরায়েলগামী বিমানে পাইলটের হামলা, গ্রেপ্তার দাবি নেতানিয়াহুর