ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান
কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান

ভোলার মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মালামালসহ পাঁচ ব্যবসায়ীর দোকানঘর মেঘনা নদীতে পড়ে ভেসে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো এনায়েত, আব্দুর রহমান, সোহেল, রাশেদ ও শরীফ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়। এতে তাদের ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ফের ব্যবসা শুরু করবেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মরপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুছা জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ভোলা মনপুরা

RTN News

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x