ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

আর্কাইভ দেখুন

অ্যালকোহল ছিটানোর অভিযোগ, বিতর্কে আর্জেন্টিনা সমর্থকরা

অ্যালকোহল ছিটানোর অভিযোগ, বিতর্কে আর্জেন্টিনা সমর্থকরা

মিশর-আর্জেন্টিনা ম্যাচের পর বিতর্ক, সামাজিক মাধ্যমে ছড়াল সমর্থকদের আচরণের ভিডিওআর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় হারের পর মাঠের লড়াইয়ের বাইরে আলোচনায় এসেছে দুই দলের কিছু সমর্থকের আচরণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে কিছু আর্জেন্টিনা সমর্থক মিশরীয় সমর্থকদের উদ্দেশে অ্যালকোহল ছিটিয়ে বিদ্রূপাত্মক আচরণ করেছেন। তবে এ ঘটনার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দাবি করা হচ্ছে, কিছু আর্জেন্টিনা সমর্থক মিশরীয় সমর্থকদের দিকে অ্যালকোহল ছিটিয়ে পরাজয় নিয়ে কটাক্ষ করেন।ভিডিওগুলো ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “জীবনে দেখা সবচেয়ে নোংরা সমর্থক হলো আর্জেন্টিনার সমর্থকরা। তারা মিশরীয় সমর্থকদের গায়ে অ্যালকোহল ছিটিয়েছে।” তবে ভাইরাল ভিডিওগুলোর সত্যতা বা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।


চট্টগ্রামে টানা বর্ষণ, নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামে টানা বর্ষণ, নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারি বর্ষণে চট্টগ্রাম জলমগ্ন, নিম্নাঞ্চলে কোমরসমান পানি; বন্ধ ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচলচট্টগ্রাম: টানা কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিচতলার বাসিন্দারা। শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্যদের নিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন অনেক পরিবার।বুধবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। নিচু এলাকার বহু বাসায় পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার শুকনো খাবারের ওপর নির্ভর করছে। কোথাও কোথাও টয়লেট পানিতে তলিয়ে যাওয়ায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও অচল হয়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর, পতেঙ্গা, কুয়াইশ, আকমল আলী সড়ক, হাজিপাড়া, লালদিঘীর পাড়, সিঅ্যান্ডবি মোড়, পলিটেকনিক মোড় এবং গোলপাহাড় কাজিরহাটসহ নগরীর অধিকাংশ এলাকাই জলাবদ্ধতার কবলে পড়েছে।বিভিন্ন এলাকায় দোকানপাটে পানি ঢুকে পণ্য নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে অনেক ব্যবসায়ী আসবাবপত্র ও মালামাল উঁচু স্থানে সরিয়ে রেখেছেন।বহদ্দারহাট এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার বাসায় পানি না থাকলেও রাতভর বৃষ্টির পর বুধবার সকালে কোমরসমান পানি জমে যায়। প্রয়োজনীয় মালামাল পাশের একটি বাসায় সরিয়ে রাখতে হয়েছে। পানি না কমলে আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে হবে।চকবাজার এলাকার বাসিন্দা আকলিমা জানান, নিচতলার বাসায় হাঁটুসমান পানি জমে রান্নাঘরও ডুবে গেছে। ফলে সকাল থেকে পরিবারের সদস্যরা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে আমবাগান আবহাওয়া অফিসে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরও দুদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের ষোলোশহর এলাকায় একটি ট্রেন প্রায় ১১ ঘণ্টা আটকে থাকার পর রাত ১১টার দিকে যাত্রা বাতিল ঘোষণা করা হয়। এতে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রী দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে স্টেশনে আটকে থাকেন। পরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়নি।


৪৩ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, জলাবদ্ধতায় জনজীবন অচল; এইচএসসি পরীক্ষা স্থগিত

৪৩ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, জলাবদ্ধতায় জনজীবন অচল; এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ১৯৮৩ সালের পর গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ। অতিবৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হয়েছে সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগ। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। বাদুরতলা, কাতালগঞ্জ, চকবাজার, চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ, পাঠানটুলী ও মোহরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। হাটহাজারী সড়কের কয়েকটি স্থানে কোমরসমান পানি জমে যায়।ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি উঠে যায়। এতে প্রায় ৬৫০ যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশনে প্রায় ১১ ঘণ্টা আটকে থাকার পর যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।বৈরী আবহাওয়ার প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও। উত্তাল সাগরের কারণে বহির্নোঙরে অবস্থান করা ৪৩টি জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জেটির কার্যক্রম ও কাস্টমসের শুল্কায়ন স্বাভাবিক রয়েছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বিলম্বিত হয়। মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আন্তর্জাতিক ফ্লাইট এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ বা ফিরে যেতে বাধ্য হয়।এদিকে, অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কায় পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ২০টি দল, চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে।চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্লাস্টিক বর্জ্যে খাল-নালার পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এবং জোয়ারের পানির সঙ্গে ভারী বর্ষণ যুক্ত হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তিনি জানান, চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় এবং নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে, নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় ভারী বৃষ্টির মধ্যে দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই শিশু সন্তান ও শাশুড়ি। চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহসিন দাবি করেছেন, চলতি বর্ষায় নগরের জলাবদ্ধতা আগের তুলনায় ৮০ থেকে ৯০ শতাংশ কমেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ইরানে ‘৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে’ মার্কিন হামলার দাবি, হরমুজে উত্তেজনা আরও তীব্র

ইরানে ‘৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে’ মার্কিন হামলার দাবি, হরমুজে উত্তেজনা আরও তীব্র

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অত্যন্ত নিখুঁত ও নির্ভুল হামলার মাধ্যমে ইরানের ভেতরে ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় কৌশলগত রাডার স্টেশন এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলেও দাবি করেছে ওয়াশিংটন।মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী এবং এর আশপাশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটেও একযোগে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।সেন্টকম আরও দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাব হিসেবেই এই পাল্টা বিমান হামলা চালানো হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তেহরান বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা


রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিসর। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে রেফারিং। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।ইএফএ সভাপতি হানি আবু রিদা ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন।ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচে দায়িত্ব পালনকারী রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন।ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তার অভিযোগ, ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে। একই ধরনের অভিযোগ করেন প্রধান কোচ হোসাম হাসানও। তার দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে।বিতর্কের বড় সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে জিকো বল জালে জড়ালেও পরে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পেছন থেকে জার্সি টেনে ফেলে দেন মিসরের এক খেলোয়াড়। সেই কারণেই গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।এছাড়া ম্যাচের শেষদিকে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টি বক্সে পড়ে গেলেও পেনাল্টির বাঁশি না বাজানো নিয়েও প্রশ্ন তুলেছে মিসর। আফ্রিকার দলটির দাবি, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে তাদের খেলোয়াড় ফাতির ওপর ফাউল হয়েছিল এবং সেই ঘটনায় পেনাল্টি পাওয়ার কথা ছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।উল্লেখ্য, ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৭ বছর বয়সী ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। তিনি এর আগে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ এবং ইউরো ২০২৪-এর ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।


২-০ থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন, মেসির নেতৃত্বে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২-০ থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন, মেসির নেতৃত্বে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সবকিছুই যেন শেষ হয়ে গিয়েছিল। ম্যাচের ৬৭ মিনিটে স্কোরবোর্ডে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন অধিনায়ক লিওনেল মেসি, আর মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর একের পর এক অবিশ্বাস্য সেভে হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য প্রাচীর। তখন মনে হচ্ছিল, আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করেই মাঠ ছাড়ল লিওনেল স্কালোনির দল।আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাত্র ১৩ মিনিটে তিন গোল করে ২-০ ব্যবধান থেকে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে মিসর। ১৫তম মিনিটে মারাওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসির ইব্রাহিম।গোল হজমের পর ম্যাচে ফেরার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। ২১তম মিনিটে পেনাল্টি পায় স্কালোনির দল। তবে স্পট কিক থেকে মেসির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড, জুলিয়ান আলভারেজের শট এবং মেসির ফ্রি-কিক—সবই ব্যর্থ করে দেন এই মিসরীয় গোলরক্ষক। একবার তো মেসির দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে।বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পায় মিসরই। ৬৭তম মিনিটে আর্জেন্টিনার কর্নার থেকে দ্রুতগতির পাল্টা আক্রমণে মোহাম্মদ সালাহ বল বাড়িয়ে দেন হাইসেম হাসানের কাছে। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে তার নিচু ক্রস থেকে সহজেই জালে বল পাঠান মোস্তফা জিকো। ২-০ গোলে এগিয়ে যায় মিসর।এরপরই শেষ চেষ্টা হিসেবে লাউতারো মার্টিনেজ ও নিকো গনসালেসকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। এই পরিবর্তনেই বদলে যায় ম্যাচের গতি।৭৯তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরো হেডে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের নবম অ্যাসিস্ট করে দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ড গড়েন মেসি।এর মাত্র চার মিনিট পরই সমতায় ফেরে আর্জেন্টিনা। মিসরের রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গনসালো মন্তিয়েলের পাস থেকে প্রথম ছোঁয়াতেই শট নেন মেসি। গোলরক্ষক বল ছুঁয়েও রুখতে পারেননি; ক্রসবারে লেগে বল জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের পেনাল্টি মিসের হতাশা মুহূর্তেই ভুলিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপে তার অষ্টম গোল।যোগ করা সময়েও থামেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের গুরুত্বপূর্ণ ট্যাকলে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় আলবিসেলেস্তেরা। আর ঠিক এক মিনিট পর লাউতারো মার্টিনেজের বাড়ানো বল থেকে বক্সে ঢুকে হেডে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত ৩-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। হার না মানা মানসিকতা, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই এবং অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ফুটবল ইতিহাসে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়নরা।


২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইতিহাস গড়া এক প্রত্যাবর্তনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝমাঠে বারবার বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ১৫তম মিনিটে এগিয়ে যায় মিশর। মারওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম।চার মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস ত্যাগলিয়াফিকোকে ফাউল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। তবে স্পট কিক থেকে লিওনেল মেসির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৮তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড এবং ৩৯তম মিনিটে জুলিয়ান আলভারেজের শটও রুখে দেন শোবেইর। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল।দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে মিশর। ৬৭তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। ২-০ গোলে পিছিয়ে পড়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা।তবে ম্যাচের শেষ ভাগে বদলে যায় পুরো চিত্র। ৭৯তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। মাত্র চার মিনিট পর নিজেই গোল করে দলকে সমতায় ফেরান মেসি।সমতায় ফেরার পরও থামেনি আর্জেন্টিনার আক্রমণ। যোগ করা সময়ের এক দুরন্ত কাউন্টার অ্যাটাক থেকে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে প্রথমবারের মতো এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। দুর্দান্ত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধন

রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধন

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে এখনো মিলছে জীবনের সন্ধান, উদ্ধার ৩৩

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে এখনো মিলছে জীবনের সন্ধান, উদ্ধার ৩৩

আর্জেন্টিনা ভক্ত সেই মতিন এখন কেমন আছেন

আর্জেন্টিনা ভক্ত সেই মতিন এখন কেমন আছেন

রংপুরে বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ছে, জনদুর্ভোগ চরমে

রংপুরে বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ছে, জনদুর্ভোগ চরমে

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

ঈদের যানজটে গরুকে পানি খাইয়ে মানবতার দৃষ্টান্ত বাসচালকের

ঈদের যানজটে গরুকে পানি খাইয়ে মানবতার দৃষ্টান্ত বাসচালকের

অ্যালকোহল ছিটানোর অভিযোগ, বিতর্কে আর্জেন্টিনা সমর্থকরা

অ্যালকোহল ছিটানোর অভিযোগ, বিতর্কে আর্জেন্টিনা সমর্থকরা

চট্টগ্রামে টানা বর্ষণ, নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামে টানা বর্ষণ, নিম্নাঞ্চল প্লাবিত

৪৩ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, জলাবদ্ধতায় জনজীবন অচল; এইচএসসি পরীক্ষা স্থগিত

৪৩ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, জলাবদ্ধতায় জনজীবন অচল; এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরানে ‘৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে’ মার্কিন হামলার দাবি, হরমুজে উত্তেজনা আরও তীব্র

ইরানে ‘৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে’ মার্কিন হামলার দাবি, হরমুজে উত্তেজনা আরও তীব্র

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

২-০ থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন, মেসির নেতৃত্বে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২-০ থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন, মেসির নেতৃত্বে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসির পেনাল্টি মিস, ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে মিশর

মেসির পেনাল্টি মিস, ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে মিশর

পেনাল্টি মিসে বিব্রতকর বিশ্বরেকর্ড মেসির, টানা দুই ম্যাচে ব্যর্থ আর্জেন্টাইন অধিনায়ক

পেনাল্টি মিসে বিব্রতকর বিশ্বরেকর্ড মেসির, টানা দুই ম্যাচে ব্যর্থ আর্জেন্টাইন অধিনায়ক

মিসরকে থামাতে স্কালোনির নতুন ছক, কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত

মিসরকে থামাতে স্কালোনির নতুন ছক, কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত