৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগস্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।আগামী ১ অক্টোবর থেকে এ বিশেষ বিসিএসের আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত।পরীক্ষার ধরন৫১তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর।লিখিত পরীক্ষায় প্রার্থী যে বিষয়ের জন্য আবেদন করবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে।সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ এবং মানসিক দক্ষতায় ১০ নম্বর থাকবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা।প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।
এর আগে ২০২৫ সালের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।