ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
RTN News

সৌদির সামরিক স্থাপনায় হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক স্থাপনায় হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলাসৌদি আরবের সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটি জানায়, ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, সৌদি আরবের খামিস মুশাইত এলাকায় কিং খালিদ বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের গুদাম ছিল হামলার লক্ষ্য। এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।হামলার আগে খামিস মুশাইত ও আবহা শহরের বাসিন্দাদের সতর্ক করে বার্তা দেয় সৌদি সিভিল ডিফেন্স। খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে জানান, তিনি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে একটি এলাকায় আগুন জ্বলতে দেখেন তিনি।হুতি মুখপাত্রের দাবি, গত পাঁচ দিনে সৌদি আরব ইয়েমেনে ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। খামিস মুশাইত ও তাইফের বিমানঘাঁটি ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুতিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি বাব এল-মান্দেব প্রণালিতেও অবস্থান শক্তিশালী করেছে। আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি সৌদি আরবের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ফলে এ অঞ্চলে সংঘাত বাড়লে তেল সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সৌদির সামরিক স্থাপনায় হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা