ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
RTN News

নিজের নাম দেখে উদ্বোধনী ফলক উন্মোচন করলেন না হাসনাত আবদুল্লাহ

নিজের নাম দেখে উদ্বোধনী ফলক উন্মোচন করলেন না হাসনাত আবদুল্লাহকুমিল্লার দেবিদ্বারে একটি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে তা উন্মোচন করেননি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।গত শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে। তবে তিনি লাল ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন এবং নামফলক পরিবর্তনের নির্দেশ দেন।ঘটনার একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।ভিডিওতে দেখা যায়, ভবনে প্রবেশের পর লাল কাপড়ে ঢাকা একটি নামফলকের সামনে দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। কাপড় সরিয়ে সেখানে নিজের নাম দেখতে পান তিনি। এরপর নামফলকটি উন্মোচন না করে সেটি পরিবর্তনের নির্দেশ দেন।হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনার নামফলকে জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তির নাম থাকা উচিত নয়। এসব ফলকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য রাখার কথা বলেন তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণেও অংশ নেন।

নিজের নাম দেখে উদ্বোধনী ফলক উন্মোচন করলেন না হাসনাত আবদুল্লাহ