ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
RTN News

পায়ে হেঁটে হজে রওনা নাটোরের দুলাল, স্বপ্নের পথে হাজারো কিলোমিটারের যাত্রা

পায়ে হেঁটে হজে রওনা নাটোরের দুলাল, স্বপ্নের পথে হাজারো কিলোমিটারের যাত্রা সিংড়া থেকে মক্কার পথে হাঁটা শুরু; সঙ্গে পাসপোর্ট, অল্প টাকা আর অদম্য ইচ্ছাশক্তি পবিত্র হজ পালনের স্বপ্ন বাস্তবায়নে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ গ্রামের বাড়ি থেকে পরিবার, স্বজন ও এলাকাবাসীর দোয়া নিয়ে দীর্ঘ এই যাত্রায় বের হন তিনি। জানা গেছে, দুলাল হোসেন দীর্ঘদিন ধরেই পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছা লালন করছিলেন। সেই স্বপ্ন পূরণে এবার তিনি বাস্তব যাত্রা শুরু করেছেন। তাঁর সঙ্গে রয়েছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় কিছু কাপড়, অল্প পরিমাণ অর্থ এবং শুকনো খাবার। দুলাল জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জীবনের সবচেয়ে বড় ইবাদত হজ পালন করাই তাঁর এই কষ্টসাধ্য যাত্রার একমাত্র উদ্দেশ্য। নিরাপদে গন্তব্যে পৌঁছাতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যাত্রার আগে গ্রামের মানুষ তাঁকে বিদায় জানান এবং সফলভাবে হজ পালন করে দেশে ফেরার জন্য দোয়া করেন। 

পায়ে হেঁটে হজে রওনা নাটোরের দুলাল, স্বপ্নের পথে হাজারো কিলোমিটারের যাত্রা