জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের জন্য কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়াশ্রম থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে যে সব অপরাধী চক্র সক্রিয় ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে