ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
RTN News

নেশা-জুয়ার টাকা না পেয়ে নিজেদের ঘরে আগুন, দুই ভাই পলাতক

নেশা-জুয়ার টাকা না পেয়ে নিজেদের ঘরে আগুন, দুই ভাই পলাতকশরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১২ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান ঘটনাটি জানিয়ে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।অভিযুক্ত দুই ভাই হলেন ওই এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতন করতেন বলে পরিবারের অভিযোগ।পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইকে দেওয়ার জন্য তাদের বাবা কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেন। পরে সেই টাকা জুয়া ও নেশায় খরচ করে ফেলেন দুই ভাই। এরপর কষ্ট করে ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা।শুক্রবার রাতে আবারও বাবা-মায়ের কাছে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করেন সোহান ও ইমরান। টাকা না দিলে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেন তারা। একপর্যায়ে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।নাসির বেপারীর বড় ছেলে আল আমিন বলেন, তাঁর ছোট দুই ভাই সব সময় নেশার টাকা নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝামেলা করেন। টাকা না দিলে তাঁদের ওপর অত্যাচার ও বাড়িঘর ভাঙচুর করেন। এর আগে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হলেও তাঁরা তা জুয়া ও নেশায় শেষ করেছেন। এবার ৫০ হাজার টাকা দাবি করে টাকা না পেয়ে ঘরে আগুন দিয়েছেন।ঘটনার পর থেকে সোহান ও ইমরান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। নেশার টাকার জন্য তাঁরা নিজেদের ঘরে আগুন দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিষয়ে আগামীকাল থেকেই সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

নেশা-জুয়ার টাকা না পেয়ে নিজেদের ঘরে আগুন, দুই ভাই পলাতক