চুরির অপবাদে বৃদ্ধাকে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল; সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চুরির অপবাদে বৃদ্ধাকে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল; সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলাটাকা ও স্বর্ণ চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে এনে মারধরের দাবি; হাসপাতালে ভর্তি ভুক্তভোগী, অভিযুক্তকে খুঁজছে পুলিশনিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে নারগিস বেগম (৫৬) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা (৫৮) ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে গোলাম রাব্বি। রোববার (২৬ জুলাই) ভেদরগঞ্জ থানায় মামলাটি করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার হারানোর ঘটনায় নারগিস বেগমকে সন্দেহ করা হয়। অভিযোগ, গত বৃহস্পতিবার তাকে বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে গিয়ে কয়েকজন মিলে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।নির্যাতনের সময় নারগিস বেগম বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও হামলাকারীরা তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও মারধর অব্যাহত থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি এক নারীর দুই হাত চেপে ধরে রেখেছেন। এ সময় আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে মারধর করছেন। নির্যাতনের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও আবার তুলে মারধর করা হয়।ভুক্তভোগী নারগিস বেগম বলেন, “আমি কোনো চুরি করিনি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে এনে মারধর করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।”নারগিস বেগমের ছেলে গোলাম রাব্বি দাবি করেন, তাদের পরিবারে আর্থিক সংকট নেই এবং তার মা চুরির সঙ্গে জড়িত নন। তিনি বলেন, “আমার মা স্ট্রোকের রোগী। মিথ্যা অভিযোগে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন মোল্লার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তার বাড়িতেও গিয়ে তাকে পাওয়া যায়নি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।