ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউএনএইচসিআরের আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা UNHCR।মঙ্গলবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র Babar Baloch বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগমনের ৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আন্তর্জাতিক সহায়তার আওতায় রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।তিনি জানান, বিশ্বজুড়ে মানবিক সংকট ও অস্থিতিশীলতা বাড়লেও রোহিঙ্গা সংকটকে ভুলে গেলে চলবে না। গত মাসে জাতিসংঘ ও এর অংশীদাররা বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জরুরি চাহিদা পূরণে ৭১ কোটি ডলারের সহায়তা চেয়েছে।ইউএনএইচসিআরের তথ্যমতে, প্রয়োজনীয়তা বাড়লেও এবারের তহবিল আবেদন গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম। ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় চাহিদার প্রায় ৬০ শতাংশ অর্থ পাওয়া গেছে। তবে মিয়ানমারে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি বলে উল্লেখ করেন বাবর বালোচ।

রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউএনএইচসিআরের আহ্বান