ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
RTN News

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল একই পরিবারের চারজনেরকক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোরের মনিরামপুরের একই পরিবারের চারজন। তাঁরা হলেন নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।মনিরামপুর থানা-পুলিশ ও নিহত তুহিনের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।আজ রোববার দুপুর ১২টা ৯ মিনিটে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আজকের পত্রিকাকে প্রিন্স বলেন, ‘ওরা আর নেই। অঙ্গার হয়ে যাওয়া লাশের আকার-আকৃতি দেখে ভাই-ভাবি ও তাঁদের দুই মেয়েকে চিনতে পেরেছি। তবে চূড়ান্ত শনাক্তের জন্য আমার ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।’স্বজনদের সূত্রে জানা গেছে, নাহিদুর রহমান তুহিন ঢাকার শ্যামলীতে ‘গ্র্যান্ড পাওয়ার লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।গত বৃহস্পতিবার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তুহিন। পরদিন শুক্রবার তাঁরা ইনানীর টুপটুপ রিসোর্টে ওঠেন। রোববার তাঁদের রিসোর্ট ছেড়ে যাওয়ার কথা ছিল।তুহিনের চাচাতো ভাই রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার রাত ১২টার পর থেকে তুহিনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার সকালে রিসোর্টে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাঁর স্ত্রী তানজির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোনও বন্ধ পাওয়া যায়। তাঁদের মুঠোফোনের সর্বশেষ লাইভ লোকেশন টুপটুপ রিসোর্টে দেখাচ্ছিল।রিয়াজ উদ্দিন বলেন, ‘সারাদিন খোঁজ করেও ভাই ও তাঁর পরিবারের সন্ধান পাইনি। শনিবার সন্ধ্যায় রিসোর্টের টয়লেট থেকে জড়াজড়ি অবস্থায় চারজনের দগ্ধ লাশ উদ্ধারের পর আমরা ধরে নিয়েছি, তুহিন ভাই, তাঁর স্ত্রী ও দুই মেয়ে বেঁচে নেই। এই খবর ছড়িয়ে পড়ার পর আমাদের পরিবারসহ পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়েছে।’মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে মনিরামপুরের এক দম্পতি ও তাঁদের দুই মেয়ে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। চূড়ান্ত শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন