ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুরজনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন আবেদন নাকচ করেন।ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিনের পক্ষে শুনানি করেন। তাঁরা বলেন, মামলার এজাহার ও পুলিশ প্রতিবেদনে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি সালমান শাহর মৃত্যুর ঘটনায় জড়িত ছিলেন না।আইনজীবীরা আরও বলেন, এর আগে একাধিক তদন্তে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছিল। দীর্ঘদিন পর নতুন করে মামলার তদন্ত শুরু হয়েছে। মামলায় ডনের কী ভূমিকা ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাঁকে জামিন দিলে তিনি জামিনের অপব্যবহার করবেন না বলেও আদালতে দাবি করা হয়।অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, তদন্তে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে ডনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন পেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।দুই পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।এর আগে গত ৯ আগস্ট ডনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন ভোর ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। পরে খবর পেয়ে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। বর্তমানে সিআইডি সালমান শাহ হত্যা মামলাটি তদন্ত করছে।২৯ বছর পর হত্যা মামলাসালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে ১১ জনকে আসামি করা হয়। পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।মামলার আসামিরা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।এর আগে গত বছর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর ধরে রমনা থানার অপমৃত্যু মামলার তদন্ত চলে। পুলিশের বিভিন্ন সংস্থা একাধিকবার তদন্ত করে প্রতিবারই সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ নিয়ে বাদীপক্ষ দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই চালিয়ে আসছিল। মামলা হওয়ার পর গত বছর ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর