ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা অব্যাহত, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা অব্যাহত, বিজিবির প্রতিরোধে ব্যর্থমৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিদিনই পুশইনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর অবস্থানের কারণে এসব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর উদ্দেশ্যে বিএসএফ সীমান্তের শূন্যরেখার ওপারে বিভিন্ন গ্রুপে লোকজন জড়ো করছে। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কাউকেই বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি তারা।শুক্রবার ও শনিবার দিনভর বড়লেখার বোবারথল সীমান্তে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত বিএসএফের পুশইনের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রায় এক সপ্তাহ ধরে বোবারথল এলাকার বিভিন্ন পয়েন্টে এমন পরিস্থিতি বিরাজ করায় সীমান্তবর্তী জনপদে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় বিস্তৃত। এর মধ্যে বড়লেখা অংশের বেশিরভাগ এলাকা দুর্গম ও গভীর অরণ্যে ঘেরা। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, এসব দুর্গম এলাকা ব্যবহার করে গত এক বছরে অন্তত দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।গত এক সপ্তাহ ধরে বিএসএফ বোবারথল ষাটঘরি সীমান্তসংলগ্ন এলাকায় বিভিন্ন দলে লোকজন জড়ো করতে শুরু করলে বিষয়টি বিজিবির নজরে আসে। এরপর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়।সরেজমিনে জানা যায়, শুক্রবার দুপুরে বোবারথল ষাটঘরি সীমান্তে পুশইনের উদ্দেশ্যে লোকজন জড়ো করলে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় বিজিবি হ্যান্ডমাইকে বিএসএফকে সতর্ক করে। পাশাপাশি স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্তের এপারে অবস্থান নেন।দুপুর থেকে রাত পর্যন্ত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। শনিবারও একই সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালানো হলে তা প্রতিহত করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান বলেন, 'গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। এসব প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণও এ কাজে সহযোগিতা করছেন। শনিবারও বিএসএফের কয়েকটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।'

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা অব্যাহত, বিজিবির প্রতিরোধে ব্যর্থ