ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
RTN News

মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, বিক্রি হলো ২৪ হাজার টাকায়

মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, বিক্রি হলো ২৪ হাজার টাকায়ভোলা প্রতিনিধিভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল মাছ। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি। পরে নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে জুবায়ের হাসান রাজিব চৌধুরী মাছটি ২৪ হাজার টাকায় কিনে নেন।জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোরালটিও ডালচর মৎস্যঘাটে নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার বলেন, মাছটি কেনার জন্য কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত রাজিব চৌধুরীর মৎস্য আড়তের কর্মচারী মাছটি কিনে নেন। পরে মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে বিক্রি হওয়ার আশা করছেন তাঁরা। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট চলছে। এ অবস্থায় বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির। সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছও ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, বিক্রি হলো ২৪ হাজার টাকায়