ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
RTN News

ধর্মীয় বিদ্বেষে যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত

ধর্মীয় বিদ্বেষে যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত‘ধর্মের কারণেই হত্যা করতে চেয়েছিলাম’—পুলিশের কাছে হামলাকারীর স্বীকারোক্তি; ঘৃণাজনিত অপরাধের অভিযোগযুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় বিদ্বেষ থেকে এক মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী স্বীকার করেছেন যে তিনি ওই মুসলিম কর্মীকে তার ধর্মীয় পরিচয়ের কারণেই হত্যা করতে চেয়েছিলেন।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলের একটি কিয়স্কে কর্মরত সোহাইলের কাছে ৪৮ বছর বয়সী পিটার লারসেন নামে এক ব্যক্তি যান। প্রথমে তিনি সোহাইলের নাম ও ধর্মীয় পরিচয় জানতে চান। কিছুক্ষণ পর সোহাইল পানির বোতল আনতে ঘুরে দাঁড়ালে অভিযুক্ত ব্যক্তি আচমকা ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান।হামলায় সোহাইলকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত, হৃদ্যন্ত্র ও ফুসফুসে অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ঘটনার পর উপস্থিত কয়েকজন সাহসী ব্যক্তি হামলাকারীকে ধরে ফেলেন, তার হাত থেকে ছুরি ছিনিয়ে নেন এবং পুলিশ আসা পর্যন্ত আটকে রাখেন। পরে পুলিশ পিটার লারসেনকে গ্রেপ্তার করে। চিকিৎসা শেষে তাকে সল্ট লেক কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন।এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)। সংগঠনটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, মুসলিমবিদ্বেষী বক্তব্য বাস্তব জীবনে ভয়াবহ সহিংসতার জন্ম দিচ্ছে। তিনি রাজনৈতিক ও সামাজিক নেতাদের ঘৃণামূলক বক্তব্য পরিহারের আহ্বান জানান।উটাহ মুসলিম সিভিক লীগ ঘটনাটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে উল্লেখ করে হামলাকারীকে আটক করতে এগিয়ে আসা সাধারণ মানুষের সাহসিকতার প্রশংসা করেছে।সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষমূলক আচরণের ৮ হাজার ৬৮৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা এ ধরনের তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর সর্বোচ্চ।সূত্র: আনাদলু এজেন্সি

ধর্মীয় বিদ্বেষে যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত