ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ১০; দুজনের অবস্থা আশঙ্কাজনক

শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ১০; দুজনের অবস্থা আশঙ্কাজনকমাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে একই লেনে চলাচলকারী অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পাঁচজন ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও পরিচয় জানা যায়নি।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ১০; দুজনের অবস্থা আশঙ্কাজনক