মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন
মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেনমন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন (সোমবার) হতে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমি উনাকে বলি—আমি পদত্যাগ করতে চাই। আমার কারণে আপনার কর্মকাণ্ড ম্লান না হয়ে যায়, দল বিব্রত না হয়। তবে মাদকের বিরুদ্ধে আমি যে শুরু করেছি, তা যেন অব্যাহত থাকে।’বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি সেদিন কোনো ভুল করিনি।’সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি বলেন, ‘দুই–তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে এ নিয়ে অনেক কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনি বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দলও বিব্রত হয়েছে।’মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ইশরাক বলেন, ‘জমি দখল করতে যাই নাই, চাঁদা উঠাইতেও যাই নাই, মাদক নির্মূলের উদ্দেশ্যে গিয়েছিলাম। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি আগ্নেয়াস্ত্র সঙ্গে ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থেকে আমি আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছিলাম।’ঘুণ্টিঘর এলাকাকে মাদক বিতরণ ও বিস্তারের এলাকা হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, এ বিষয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। তবে ভয়ের কারণে স্থানীয় লোকজন মুখ খুলতে চান না।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এ ঘটনার পর তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।.