ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা পাঠালে সংঘাত আরও বাড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা পাঠালে সংঘাত আরও বাড়বে: ইরানমধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের বিদেশি সেনা উপস্থিতির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বিদেশি বাহিনীর উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে না। বরং এতে উত্তেজনা বাড়বে এবং সংঘাতের পরিধি আরও বিস্তৃত হবে।বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন আরাকচি। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানায়, ফোনালাপে আরাকচি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের কূটনৈতিক উদ্যোগের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন।অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়ার যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই দেশটির।চলমান যুদ্ধ ও উত্তেজনার অবসানে শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: পার্সটুডে

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা পাঠালে সংঘাত আরও বাড়বে: ইরান