ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি, দায়িত্বে জেনারেল দ্রাপাতি
ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি, দায়িত্বে জেনারেল দ্রাপাতিআন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে পদ থেকে অপসারণ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতিকে।জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে অপসারণের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। শুরুতে তার অপসারণের সঙ্গে সেনাপ্রধান সিরস্কির মতবিরোধের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়।৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের জন্য প্রশংসিত ছিলেন। অন্যদিকে, ৬০ বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখতেন এবং সেনাবাহিনীতে প্রয়োজনীয় সংস্কারে অনাগ্রহী বলে সমালোচনা করতেন।নতুন সেনাপ্রধান ৪৩ বছর বয়সী মিখাইলো দ্রাপাতি দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, তিনি দায়িত্বশীলতা, সর্বোচ্চ মনোযোগ এবং দেশের জন্য লড়াইরত সেনাসদস্যদের প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করবেন।তিনি বিদায়ী সেনাপ্রধান সিরস্কির অবদানের প্রশংসা করে বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞ।এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও ওলেক্সান্দর সিরস্কির নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে রাজধানী কিয়েভ রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।