ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
RTN News

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে অঙ্গরাজ্যটির রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে বিমানটি বিধ্বস্ত হয়। উইসকনসিন ডেলসের পশ্চিমে মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া ছিল।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বুধবার জানায়, বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট এর ডানায় বরফ জমার কথা জানান। এ সময় তিনি বিমানটি নিচে নামানোর অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি দ্রুত বেড়ে যায়। এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ট্র্যাকিং ডেটাও পাওয়া যায়নি।সুক কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট ফিক্সড-উইং পাইপার পিএ-৪৬ মডেলের। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল।বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ বিষয়ে তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি। এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি কিংবা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবেন এফএএ ও এনটিএসবির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬