ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
RTN News

টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল উদ্ধারগাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকার হোন্ডা রোড থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়।এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টঙ্গী থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল উদ্ধার